ডিএনসিসির নতুন ওষুধ প্রয়োগ শুরু আজ

নতুন আমদানি করা মশা নিধনের কীটনাশক আজ থেকে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রথমে অল্প কিছু ওয়ার্ড ও পর্যায়ক্রমে ডিএনসিসির সব ওয়ার্ডে চীন থেকে আনা নতুন কীটনাশক প্রয়োগ করা হবে।

গতকাল রাজধানীর গুলশানে নগর ভবনে মশক নিধন কার্যক্রম ও কীটনাশক অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, আগে মশার ওষুধ আমদানিতে একটি সিন্ডিকেট ছিল, যা আমরা ভেঙে দিয়েছি। গত ২৭ জুলাই এ নিয়ে আমি অভিযোগ করি। ২৯ জুলাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেই বিজ্ঞপ্তি বাতিল হয়। ১ আগস্ট আমরা নিজেরা ওষুধ আনার লাইসেন্স পাই। আমরাই প্রথম দেশের কোনো সিটি করপোরেশন, যে কিনা সরাসরি ওষুধ আমদানির লাইসেন্স পেয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ওষুধ নিয়ে আসা কিন্তু সিটি করপোরেশনের দায়িত্ব নয়। আমরা আনতেও চাই না। আপত্কালীন সময়ের জন্য এটা করা হয়েছে। আমরা চাই, এটা সবার জন্য উন্মুক্ত এবং সহজ হোক। আমরা আপাতত চার টন ওষুধ এনেছি, যা দিয়ে ২০-২৫ দিন চলবে। আরো ওষুধ আসার প্রক্রিয়ায় আছে।

আরও