শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এসময় সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সাধারণ সম্পাদক আশিক আবদুল্লাহসহ হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।